Thursday 19 November, 2026

For Advertisement

তৃতীয় বিয়ের পথে গায়িকা ন্যান্সি

28 July, 2021 6:18:32

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গণমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। তবে এবার তিনি কাকে বিয়ে করতে চলেছেন, সে সম্পর্কে কিছু জানাননি।

ন্যান্সির কথায়, ‘দানে দানে তিন দান’। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে পারবো। সম্ভব হলে আগস্ট মাসেই সব আয়োজন করতাম। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদটি দিতে চাই।’

এদিকে, বুধবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমেও ফের বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন ন্যান্সি। সেখানে তিনি লিখেছেন, ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।’

তিনি বলেন, ‘কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম।’

এই নতুন পথে যাত্রা বলতে ন্যান্সি তার তৃতীয় বিয়ের কথাই বুঝিয়েছেন বলে ধারণা নেটিজেনদের। গত ২৬ এপ্রিল দ্বিতীয় স্বামী নাজিমুজ্জমান জায়েদের থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন এই গায়িকা।

সে সময় ফেসবুকে ন্যান্সি লেখেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যাসন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত একক ভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘ দিনের বন্ধু, কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয় ভাবে বলবো না- আমরা আজীবন বন্ধু থেকে যাবো।’

তিনি আরও লেখেন, ‘কিছু বৈরি সম্পর্ক তৈরি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না! কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যা, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেওয়া হবে। তারপর নতুন জীবনে কী করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছি না। দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন। জীবন থেমে থাকে না, নিশ্চিত নতুন করে পথচলা শুরু করবো। তবে এটাও নিশ্চিত, আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ।’

২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে নায়লা নামে একটি কন্যা সন্তান রয়েছে। ন্যান্সির সাবেক স্বামী জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত।

এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেছিলেন ন্যান্সি। আনুষ্ঠানিকভাবে সেই সংসার ভাঙে ২০১২ সালের ২৪ মে। সেই সংসারেও ন্যান্সির একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোদেলা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore