Thursday 19 November, 2026
For Advertisement
কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে ফকির আলমগীরের মরদেহ
24 July, 2021 11:06:35
সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ।
শনিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে। কঠোর বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এ নাগরিক শ্রদ্ধাঞ্জলি।
এর আগে শনিবার সকাল ১১টার দিকে খিলগাঁও পল্লীমা সংসদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে বাদ যোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা হবে। পরে খিলগাঁও তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন ফকির আলমগীর।
kalerkantho
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore