Saturday 3 October, 2026

For Advertisement

পর্ন বানানো রাজ প্রস্তাব দেন এই জনপ্রিয় মেডিকেল শিক্ষার্থীকেও

22 July, 2021 7:45:03

পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা অভিনয়ের জন্য খুঁজে বের করতেন নেট দুনিয়ায় নাম ডাক আছে এমন গ্ল্যামারাস সব মেয়েদের। এমনকি ইউটিউবে ভিডিও দেখে তিনি প্রস্তাব দিয়েছিলেন জনপ্রিয় প্রবাসী ভারতীয় মেডিকেল শিক্ষার্থী ও ইউটিউবার পুনীত কউরকেও!

রাজের গ্রেপ্তারের পর বিষয়টি নিজেই জানালেন পুনীত। রাজ পর্ন তৈরির মতো কাজ করতে পারে, তা নিয়ে ঘোর কাটছে না পুনীতের। প্রচণ্ড ঘৃণা আর ক্ষোভ নিয়ে রাজকে উদ্দেশ্য করে পুনীতের বক্তব্য…‘তুমি জেলে পঁচে মরো রাজ’।

পুনীত জানান, প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয়ের জন্য রাজ কুন্দ্রা সরাসরি যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। ইউটিউবার পুনীত কউর আসলে এক জন চিকিৎসার ছাত্রী।

গত সোমবার গ্রেপ্তার হন রাজ। তার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের ইনস্টাগ্রামে রাজের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা জানিয়েছেন পুনীত।

ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, ‘এই লোকটা আমার সঙ্গেও যোগাযোগ করেছিল! ইউটিউবে সরাসরি আমাকে মেসেজ পাঠিয়েছিল রাজ। আমি ভাবতেই পারছি না এ ভাবে মেয়েদের অভিনয়ের লোভ দেখিয়ে পর্ন ছবির দুনিয়ায় টেনে নামাচ্ছিল ও!’

রাজের গ্রেপ্তারির খবরে যে তিনি বেশ বিরক্ত এবং ভীত তা পুনীতের ইনস্টাগ্রামের স্টোরিতে স্পষ্ট। পুনীত লিখেছিলেন, ‘আমি নির্ঘাত মরব এ বার! এই লোকটা আমাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল। তথন ভেবেছিলাম রাজ কুন্দ্রার অ্যকাউন্ট বোধ হয় হ্যাক করা হয়েছে। এখন দেখছি ব্যাপারটা তা নয়। আর ভাবতে পারছি না…উফফফ!! জেলে পচে মরো রাজ কুন্দ্রা!’

পুনীত জন্মসূত্রে ভারতীয় হলেও প্রবাসী। তার জন্ম এবং বেড়ে ওঠা আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ায়।

বাবা-মা দু’জনেই পঞ্জাবের মানুষ। পুনীত এখন আমেরিকায় থাকেন দুই ভাই, মা এবং তার দিদার সঙ্গে।

পুনীতের বয়স এখন ২৪। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। পুনীত ছোটবেলা থেকেই পোশাক, সাজগোজ নিয়ে আগ্রহী। ইউটিউবে তার ভিডিয়োর বিষয়বস্তুও মূলত জীবনধারা।

তবে পড়াশোনাতেও সমান মেধাবী পুনীত। মেডিসিন নিয়ে স্নাতকোত্তর করছেন। চতুর্থ বর্ষের ছাত্রী পুনীত পাঠ্যক্রম শেষে এমডি হবেন। ইউটিউবের ভিডিয়োয় তিনি চিকিৎসা সংক্রান্ত পরামর্শও দেন মাঝে মধ্যেই।

এর আগে বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা এমক্যাটের রেজাল্টও ভাল করেছিলেন। ইউটিউবের ভিডিয়োতে তা দেখিয়েওছিলেন পুনীত।

তিন ভাই বোন তারা। দুই ভাই হরমন এবং সমনও চিকিৎসক। তাঁদের সঙ্গে পুনীতের খুনসুটির ভিডিয়োও ইউটিউবের অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন পুনীত।

মাত্র ১৯ বছর বয়সে ইউটিউব চ্যানেল শুরু করেন পুনীত। সাজ পোশাক নিয়ে নিজের আগ্রহ থেকেই চ্যানেলটি তৈরি করেছিলেন। তবে মাত্র পাঁচ মাসে ১০ হাজার অনুগামী পেয়ে ইউটিউব চ্যানেল নিয়ে গুরত্ব সহকারেই ভাবতে শুরু করেন তিনি।

পুনীতের ইউটিউব চ্যানেলের ফলোয়ার এখন ২ লাখ ৫৬ হাজার। ইনস্টাগ্রামেও ১ লাখ ৮ হাজার অনুরাগী রয়েছে পুনীতের।

এই ছাত্রীর ভারতীয় সাজ এবং মেক আপের ভিডিয়োগুলিই বেশি জনপ্রিয় নেটমাধ্যমে। তবে পুনীতের চ্যানেলে পোশাক থেকে শুরু করে পড়াশোনা, ফ্যাশন টিপস, এমনকি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন সংক্রান্ত পরামর্শও থাকে। মেডিক্যাল স্কুলে তাঁর অভিজ্ঞতা নিয়ে ভিডিয়ো ব্লগও তৈরি করেন পুনীত।

পুনীত পশুপ্রেমী। তাই মাংস খান না। পুরোপুরি নিরামিষাশী হওয়ার চেষ্টা করছেন।

ইউটিউবার হিসেবে এখনই অর্থ উপার্জন করলেও পেশা হিসেবে চিকিৎসাকেই বেছে নিতে চান পুনীত। তার ইচ্ছে কার্ডিওলজিস্ট হওয়ার।

রাজ কুন্দ্রা কী ভাবে তার হদিস পেলেন এবং তাকে প্রাপ্তবয়স্ক অ্যাপের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন, তা নিয়ে এখনও ধন্দ কাটছে না তরুণ এই ইউটিউবারের।

ফ্যাশনপ্রেমী পুনীত সরাসরি কথা বলতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে পছন্দ করেন। ইউটিউব এবং ইনস্টাগ্রামের অনুরাগীদের কাটা কাটা শব্দে জবাব দেন। ইনস্টাগ্রামের একটি পোস্টে লিখেছিলেন, ‘যারা আমার শরীর দেখার জন্য আমাকে ফলো করছ, তারা চলে যান। আমার চ্যানেল থেকে আরও অনেক কিছু দেখার বা জানার আছে।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore