Thursday 19 November, 2026

For Advertisement

করোনা আক্রান্ত অভিনেতা নিলয়

17 July, 2021 12:04:12

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ এবং মডেল নিলয় আলমগীর করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিলয় লেখেন, আমার কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ। আপনার প্রার্থনায় আমাকে এবং আমার পরিবারকে রাখুন। ধন্যবাদ ধন্যবাদ। নিলয় করোনায় আক্রান্তের খবর জানানোর পর কমেন্ট বক্সে নিলয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন নিলয় আলমগীর।

মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর টিভি নাটকেও বেশ কিছু কাজ করেছেন এই তারকা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore