Thursday 19 November, 2026

For Advertisement

‘বিচ্ছেদ হতে চলেছে রণবীর ও আলিয়ার’

15 July, 2021 12:46:30

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুরের বিচ্ছেদ হতে চলেছে বলে মন্তব্য করেছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক কমল আর খান।

এক টুইটবাতায় কমল লিখেছেন, ২০২২ সালের শেষের দিকে আলিয়া ভাট ও রণবীর কাপুর বিয়ে করবেন। কিন্তু বিয়ে করার ১৫ বছর পরই আলিয়াকে ডিভোর্স দেবেন রণবীর!

এর আগেও বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও গায়ক নিক জোনাসের বিবাহবিচ্ছেদ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কমল। আমির খান ও কিরনের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন তিনি।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম ও বিচ্ছেদের পর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন রণবীর কাপুর। কিন্তু টেকেনি সেই সম্পর্ক। এরপর ক্যাটরিনারই সেই সময়ের বেস্টফ্রেন্ড আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর।

করোনা বাধা হয়ে না দাঁড়ালে এবং কাপুর পরিবারে একের পর এক মৃত্যুর ঘটনা না ঘটলে এতদিনে আলিয়ার সঙ্গে তার বিয়েটা হয়েই যেত বলে মনে করেন রণবীর।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore