Monday 16 March, 2026

For Advertisement

অভিনেতা মিশুর বোন সড়ক দুর্ঘটনায় নিহত

5 July, 2021 9:30:31

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের মামাতো বোন স্বর্ণা যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় কোমায় আছে তার তিন বছরের কন্যাশিশু। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে ইংরেজিতে একটি স্ট্যাটাসে দিয়ে এ খবর মিশুই জানান।

ওই স্ট্যাটাসে অভিনেতা লিখেছেন, ‘আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘণ্টা আগে ইউএসএতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার তিন বছরের মেয়ে কোমায় আছে। সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’

অভিনেতা মিশু সাব্বিরের এই স্ট্যাটাসে মন্তব্যের ঘরে শোক প্রকাশ করছেন তার ছোটপর্দার বেশ কয়েকজন সহকর্মী ও তারকা। শোক জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানও। সবাই মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন এবং তার আহত মেয়ের সুস্থতার জন্য দোয়া করেছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore