Friday 1 May, 2026

For Advertisement

ছয় মাসের সন্তান গর্ভে নিয়েই শুটিং করছেন নুসরাত

1 July, 2021 7:53:54

ভারতীয় সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের মা হওয়ার খবর আর গোপন নেই। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিয়মিত শ্যুটিংয়ে যাচ্ছেন অভিনেত্রী। জানা গেছে, গত মঙ্গলবারই শ্যুটিংয়ের জন্য স্টুডিওতে হাজির হয়েছিলেন নুসরত, ওইদিনের শ্যুটিংয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রীর।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে হালকা আকাশি রঙের সালোয়ার কামিজে দেখা যাচ্ছে নুসরতকে। আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার কানে শোভা পাচ্ছে সুন্দর একটি দুল। ছবি পোস্ট করে ক্যাপশানে নুসরত লিখেছেন, ”Yours Lovingly”। অভিনেত্রীর পোস্ট করা এই ছবির নিচে তার রূপের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

গত সপ্তাহেও একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের স্টুডিও পাড়ায় হাজির হয়েছিলেন নুসরত। শ্যুটিং-এর ফাঁকে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন #শ্যুট টাইম। এমনকি ভ্যানিটি ভ্যানে সেলফি তুলে পোস্ট করেন তিনি।

প্রসঙ্গত, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন নুসরত। কিছুদিন আগে নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়েকে অবৈধ, বলে মন্তব্য করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন বিয়ে নয়, নিখিলের সঙ্গে তিনি সহবাস করতেন। আর তার এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এমনকি নুসরতের সন্তানের বাবা কে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও বাইরের বিতর্কে কান দিতে নারাজ অভিনেত্রী। তিনি আপাতত নিজের হবু সন্তানকে নিয়েই নিজের মতো করে খুশি থাকার চেষ্টা করছেন। তার সঙ্গে আরও বেশি করে কাজেও মন দেওয়ার চেষ্টা করছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore