For Advertisement
নাবিলার কোলজুড়ে এলো কন্যাসন্তান
বিয়ের তিন বছরের মাথায় মা হলেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নাবিলার স্বামী ব্যাংক কর্মকর্তা জোবায়দুল হক। তিনি স্ত্রী ও মেয়ের জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন।
২০১৬ সালে চঞ্চল চৌধুরীর বিপরীতে একটি মাত্র ছবি ‘আয়নাবাজি’তে অভিনয় করে রাতারাতি আলোচনায় চলে আসেন নাবিলা। এরপর ২০১৮ সালের এপ্রিলে স্কুল জীবনের বন্ধু জোবায়দুল হককে বিয়ে করে নতুন আলোচনার জন্ম দেন। চলতি বছরের এপ্রিলে জানান মা হতে যাওয়ার খবর। জুলাইয়ের প্রথম দিনের প্রথম ঘণ্টায় হলেন মা।
নাবিলার জীবনের প্রথম ১৫ বছর কাটে মরুর দেশ সৌদি আরবে। সেখানে একই স্কুলে তিনি স্বামী জোবায়দুলের সঙ্গে পড়তেন। তখন থেকেই তাদের পরিচয়, ভালোলাগা। কিন্তু মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ২০০০ সালে সৌদি থেকে স্থায়ীভাবে ঢাকায় চলে আসে নাবিলার পরিবার। এরপর পড়াশোনার পাট চুকিয়ে জোবায়দুলও ফিরে আসেন দেশে।
এরপর থেকে জোবায়দুল একটি প্রাইভেট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত। অন্যদিকে দেশে ফিরে ২০০৬ সালে নাবিলা ঢুকে পড়েন শোবিজ জগতে। তবে নিজেদের পেশাগত ব্যস্ততার মধ্যেও নিয়মিত যোগাযোগ হতো জোবায়দুল ও নাবিলার। সেই সূত্রেই ২০১৮ সালে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ওই বছরেরই এপ্রিলে তারা বিয়ে করেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore