Thursday 19 November, 2026

For Advertisement

‘নিকেতনের রাস্তায় প্রতিদিন রিকশা চালাতাম’

28 June, 2021 6:18:23

পরিচালক অমিতাভ রেজার নতুন ছবি ‘রিকশা গার্ল’ এর ট্রেইলার মুক্তি পেয়েছে। ছবিটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

ছবিটির শুটিং করার সময় তাকে অনেক কষ্ট করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনকি রাজধানীর নিকেতনের একটি সড়কে তাকে নিয়মিত রিকশা চালানোর প্রশিক্ষণও নিতে হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে নভেরা বলেছেন, ছোটবেলা থেকেই গ্রামীণ চরিত্রে অভিনয়ের ঝোঁক ছিল। তবে ‘রিকশা গার্ল’ ছবির কাজের জন্য অনেক কষ্ট করতে হয়েছে।

‘প্রথমে আমি ভেবেছিলাম, সেটের মধ্যে রিকশা চালাব। কিন্তু না, পরিচালক আমাকে রাস্তায় রিকশা চালাতে বলেছেন। এ কারণে রিকশা চালানোও শিখতে হয়ছিল।’

তিনি বলেন, নিকেতনের রাস্তায় প্রতিদিন এক ঘণ্টা করে রিকশা চালাতাম, যা খুব কঠিন ছিল। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এক সময় চরিত্রের সঙ্গে মিশে গেছি।

প্রসঙ্গত, অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ছবিতে নভেরাকে দেখা যাবে সমাজের একেবারে নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ের ভূমিকায়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore