Thursday 19 November, 2026

For Advertisement

মিমির সিক্রেট ফাঁস

19 June, 2021 7:35:17

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের একটি সিক্রেট ফাঁস করেছেন এই অভিনেত্রী।

এমনিতে বেশ স্বাস্থ্য সচেতন মিমি। কিন্তু সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এতে দেখা যায়, তার সামনে একটি প্লেটে পিজ্জা সাজানো। শুটিংয়ের জন্য তৈরি হচ্ছেন এই অভিনেত্রী। তার চুল বেঁধে দিচ্ছেন হেয়ার ড্রেসার। আর তৈরি হতে হতেই পিজ্জা সাবাড় করছেন মিমি।

ভিডিওটির ক্যাপশনে এই অভিনেত্রী জানান, পিজ্জা খেতে ভালোবাসেন তিনি। এটিই তার অন্যতম প্রধান সিক্রেট। তবে ভক্তদের সতর্ক করে তিনি লিখেছেন, ‘আমি এখানে জাঙ্ক ফুড প্রোমোট করছি না। প্রতিদিন এগুলো খাই না। শুধুমাত্র চিট ডে-তে খাই।’

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মিমি। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ তিনি।

মিমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এসওএস কলকাতা’। গত বছর অক্টোবরে মুক্তি পায় এটি। এই অভিনেত্রীর ‘খেলা যখন’ ও ‘সিঁদুর খেলা’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore