For Advertisement
বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা
বাংলা কিউআর কোডের মাধ্যমে কোনো পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে করা যেকোনো পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এর অর্থ সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। একই দিন থেকে ২০২৫ সালের ২৪ নভেম্বর জারি করা এ-সংক্রান্ত আগের সার্কুলারের নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
নতুন নির্দেশনায় দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান—বিকাশ, নগদ ও রকেটসহ—পাশাপাশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখার কথা বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের ৬ জানুয়ারির সার্কুলারে নির্ধারিত লোগো অনুযায়ী ওই আইকন প্রদর্শন করতে হবে।
এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে শুধু বাংলা কিউআর স্ক্যান করে নয়, কিউআর কোডের ছবি আপলোড করেও যাতে পেমেন্ট করা যায়, সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধাও চালু করতে হবে।
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore