Sunday 18 October, 2026

For Advertisement

স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’

15 January, 2026 1:26:41

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে নিমির্ত হয়েছে সিনেমা। এটি নির্মাণ করেছেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা।

স্প্যানিশ ভাষার ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন চলচ্চিত্রের নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে ‘সুলতানাস ড্রিম’। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনের ‘সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সিনেমাটির প্রিমিয়ার হয়।

এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে সিনেমাটি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্কসহ সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা।

এর আগে ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ, লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি। এবার বাংলাদেশের দর্শকদের সামনে আসছে প্রশংসিত এই সিনেমা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore