For Advertisement
বুলগেরিয়া যাচ্ছে দেশের ‘কাঠগোলাপ’
মুক্তির আগেই নির্মাতা সাজ্জাদ খানের ‘কাঠগোলাপ’ সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার সিনেমাটি যাচ্ছে বুলগেরিয়ার দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালে।
সংবাদমাধ্যম অনুযায়ী, বুলগেরিয়ার দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালে ‘কাঠগোলাপ’ সিনেমাটি প্রতিনিধিত্ব করবে বাংলা সিনেমার।
চলতি বছরের ১ জুন দেশটির রাজধানী সোফিয়া বলকান প্যালেসে শুরু হবে এই উৎসব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী।
‘কাঠগোলাপ’ সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন অপূর্ণ রুবেল। সিনেমাটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা ও দিলরুবা দোয়েল ।
এছাড়া এতে অন্যান্য চরিত্রে আছেন এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore