Thursday 25 June, 2026
For Advertisement
‘কারার ওই লৌহ কপাট’ বিকৃতি, প্রতিবাদে ‘জয় হো’ গাইলেন হিরো আলম
15 November, 2023 11:35:47
বলিউডের পরিচালক রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’য় ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ-কপাট’ গানটি। আর এই গানের রিমেকের সংগীতায়োজন করেন ভারতীয় সুরকার এ আর রাহমান। এতেই বাঁধে বিপত্তি। অভিযোগ উঠেছে গানের সুর বিকৃত করা হয়েছে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে নজরুল-ভক্তদের মধ্যে।
তাই প্রতিবাদস্বরুপ এ আর রহমানের গান গাইলেন আলোচিত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার (১৩ নভেম্বর) রাতে ভারতের এই সংগীত শিল্পীর ‘জয় হো’ গান গেয়েছেন হিরো আলম। আগামীকাল মঙ্গলবার বিকেলে হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি রিলিজ করা হবে।
হিরো আলম বলেন, ‘কারার ওই লৌহ কপাট’ যে গান শুনলে এখনো মানুষের গা শিউরে ওঠে। এই গানটি বিকৃতি করেছেন এ আর রহমান। তারই প্রতিবাদস্বরূপ জয় হো গান গাইলাম।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore