Wednesday 28 October, 2026

For Advertisement

নিলামে টাইটানিকের নায়িকার ওভারকোট, দাম উঠতে পারে কোটিতে

13 August, 2023 5:59:20

ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম যাত্রায় ১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। ওই দুর্ঘটনায় মারা যায় অনেক মানুষ। এ ঘটনাকে ঘিরেই নির্মিত হয়েছে সিনেমা ‘টাইটানিক’।

হলিউডের বহুল জনপ্রিয় এ সিনেমায় নায়িকা কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট এবার নিলামে তোলা হয়েছে। আর এটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নিলাম প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানান, শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরেই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। তবে ওভারকোটটির দাম একশো হাজার ডলার অতিক্রম করবে।

তিনি আরও বলেন, অনলাইনে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ নিলাম কার্যক্রম চলবে। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি মূল্য দিতে পারবেন, তিনিই কিনতে পারবেন ড্রেসটি।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক সিনেমায় জাহাজটি ডোবার সময় এই ওভারকোটটি পরেছিলেন নায়িকা উইন্সলেট। কোটটিতে গোলাপি রঙের উলের ওপর কালো কারুকার্য করা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore