Wednesday 28 October, 2026

For Advertisement

নিউইয়র্কে গান গাইলেন জায়েদ, দর্শকরা বললেন ‘ভুয়া’

27 June, 2023 5:06:09

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে গান গেয়ে দর্শকদের তোপের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান।

স্থানীয় সময় (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নিয়েছে একঝাঁক বাংলাদেশি তারকা।

তাদেরই একজন জায়েদ খান। অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তার। যার কারণে অনুষ্ঠানের শেষভাগে উপস্থাপক সাজু খাদেম চিত্রনায়ক জায়েদ খানকে মঞ্চে ডেকে নেন। এসময় দর্শকরা ‘ভুয়া…ভুয়া’ বলে চিৎকার শুরু করে।

একপর্যায়ে অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম খানকে দর্শকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয় আমরা সেটা করবো।

এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। কথা ছিল তিনি প্রিয়ামনির সঙ্গে নাচবেন। কিন্তু সেটি না করে তিনি মাইক হাতে গান শুরু করেন। এসময় দর্শকদেরও বেশ মজার সঙ্গেই অভিনেতার কন্ঠে সেই গান গ্রহণ করতে দেখা যায়।

জায়েদ খান ছাড়াও ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরো অংশ নিয়েছেন- মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা ), চিত্রনায়িকা পূজা চেরী, গায়ক প্রতিক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore