For Advertisement
বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি রণবীর-সানি দেওল
হঠাৎ করেই গুঞ্জন ছড়িয়ে পড়ে রণবীরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’ মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই হতাশা প্রকাশ করেন রণবীর ভক্তরা। তবে দ্রুতই নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিনেমাটি সঠিক সময়েই মুক্তি পাবে। মুক্তির তারিখ পেছানো হয়নি।
‘অ্যানিমেল’
রণবীর কাপুর-রশ্মিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ ১১ আগস্ট মুক্তি পাচ্ছে। কবির সিং খ্যাত চলচ্চিত্র নির্মাতা সন্দীপের সাথে রণবীর কাপুরের এটাই প্রথম কাজ। ভূষণ কুমার প্রযোজিত ‘অ্যানিমেল’ গ্যাংস্টার যুদ্ধের পটভূমিতে একটি অ্যাকশন থ্রিলার হবে বলে আশা করা হচ্ছে। সিনেমাটিতে রণবীরকে এক ধরনের অ্যাকশন-প্যাকড অবতারে দেখা যাবে বলে ধারনা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই ভক্তরা অটেক্ষায় রয়েছেন রণবীরকে এই ভিন্নধর্মী অ্যাকশন অবতারে দেখতে। বরাবরই রোমান্টিক ঘরানার চলচ্চিত্রের জন্য জনপ্রিয় রণবীর এবার ধুন্ধুমার অ্যাকশন নিয়েই পর্দা কাঁপাতে যাচ্ছেন। তবে একই দিনে সানি দেওলের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘গাদার ২’ মুক্তি পাবার ঘোষণায় গুজব ছড়িয়ে পড়ে রণবীর তার ‘অ্যানিমেল’ মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন। যদিও এই ঘোষণাকে শুধুই গুজব বলে অভিহিত করেছেন নির্মাতারা।
‘গাদার : এক প্রেম কথা’
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ‘গাদার : এক প্রেম কথা’ হিন্দি চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল একটি চলচ্চিত্র। সিনেমাটিতে সানি দেওলের সাথে আরো অভিনয় করেছেন আমিশা পাটেল, অমরেশ পুরী। দীর্ঘ ২২ বছর পর ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আসছেন সানি দেওল। এবারও মুল ভূমিকায় তার পাশে দেখা যাবে আমিশা পাটেলকে। তারা সিং এবং সখিনার গল্প ফিরিয়ে আনবে সিনেমাটি।
তাই আগের চলচ্চিত্র থেকে একই তারকাদের কাস্ট করা হয়েছে। জানা যাচ্ছে, একটি লম্বা সময়ের পর গল্পের ধারাবাহিকতা অনুসারে সমসাময়িক গল্প দিয়ে শুরু হবে ‘গাদার ২’। এতে সানি দেওল ও আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করা উৎকর্ষ শর্মাকেও একই ভূমিকায় দেখা যাবে।
অনিল শর্মা পরিচালিত ‘গাদার ২’ প্রযোজনা করেছেন জি স্টুডিও। সানি দেওল ও আমিশার পাশাপাশি আরো অভিনয় করছেন উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর, মনীষ ওয়াধয়া, লাভ সিনহা প্রমুখ।
এদিকে একইদিনে বলিউডের দুই বিগ বাজেটের চলচ্চিত্র মুক্তি নিয়ে বেশ কৌতুহল ও অপেক্ষা তৈরি হয়েছে দর্শকমনে। শুধু সানি দেওল ও রণবীর কাপুরই নন, বলিউডের আরেক মেগাস্টার অক্ষয় কুমারও তার আসন্ন চলচ্চিত্র ‘ও মাই গড ২’ মুক্তির দিন ধার্য করেছেন ১১ আগস্ট। তাই বছরের অন্যতম দ্বৈরথ হতে যাচ্ছে বক্স অফিসে, এমনটাই প্রত্যাশা করছেন সিনেমা বিশ্লেষকরা।
সূত্র : পিঙ্ক ভিলা
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore