For Advertisement
ছবি পোস্ট করে তোপের মুখে শ্রাবন্তী
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। তবে বর্তমানে সারা বছর অভিনয়ের চেয়ে বেশি সমালোচনাতেই থাকেন তিনি। ব্যক্তিগত কারণে একাধিকবার আলোচিতও হয়েছেন শ্রাবন্তী।
কাজের পাশাপাশি এই অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে প্রশংসা ছাড়াও তিনি মাঝে মাঝে এই বিষয়ে নেটিজেনদের কাছ থেকে ‘নোংরা’ আক্রমণেরও শিকার হন।
সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছেন শ্রাবন্তী। ওই ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন তিনি। রোদ চশমা লুকে বেশ নজর কেড়েছেন নেটিজেনদের। তবে তার বসার ভঙ্গিমাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। রীতিমতো ‘খারাপ’শব্দ ব্যবহার করে অভিনেত্রীকে কটাক্ষ করছেন তারা।
একজন লিখেছেন, ‘শ্রাবন্তী শৌচকর্মে বসেছেন কিনা!’আরেকজন মন্তব্য করেন,‘কমোডমুখী সমাজকে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টার জন্য ধন্যবাদ আপনাকে।’এ ছাড়াও অনেক `অশ্লীল’ মন্তব্যও করেছেন।
যদিও এই অশ্লীল আক্রমণের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি শ্রাবন্তী। একসময় এসব বিষয় মানসিকভাবে প্রভাব ফেলতো। কিন্তু এখন এসব বিষয়কে মোটেও পাত্তা দেন না তিনি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore