For Advertisement
অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অঙ্কুশ, দেখে যা করলেন ঐন্দ্রিলা
জি বাংলার ডান্স বাংলা ডান্সের শ্যুটিং চলছিল। আর ঠিক সেখানেই নাকি প্রতিযোগী নারীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন অঙ্কুশ হাজরা। তার কীর্তি হাতেনাতে ধরে ফেললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এমনকি অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলা সেনের কাছে পৌঁছে গেছে সে ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়াংকা নামে এক প্রতিযোগী অঙ্কুশকে প্রস্তাব দেন- তুমি ১০টা পুশআপ করবে, আর আমি তোমার ওপর বসব। এমন প্রস্তাব শুনে উচ্ছ্বসিত অঙ্কুশ বলেন, পরেরটার জন্য রাজি। অঙ্কুশের কাণ্ড ঐন্দ্রিলাকে ভিডিওকলে দেখিয়ে শুভশ্রী বলেন, দেখলি তো ঐন্দ্রিলা পুরো শোটাই ও এটা করছে! ফোনের ওপার থেকে তখন ঐন্দ্রিলা কান্না শুরু করে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে যান অঙ্কুশ।
এদিকে আরও একটি ভিডিওতে শুভশ্রীকেই প্রতিযোগী প্রিয়াংকার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে— অঙ্কুশকে দিয়ে ফিটনেস ওয়ার্কআউট কিংবা স্টান্ট করিয়ে নিতে। আর তাতে বেশ ফাঁপরে পড়ে যান অঙ্কুশ। কিছু দিন আগে ঐন্দ্রিলা শুভশ্রীকে বলেন, অঙ্কুশের অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না। আর সে কারণেই ঐন্দ্রিলার হয়ে অঙ্কুশের বিরুদ্ধে প্রতিশোধ নেন শুভশ্রী। আসলে সবই ঘটে মজার ছলে।
টলিপাড়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের কথা এখন সবারই জানা। প্রায় দিনই একে অপরের সঙ্গে মজাদার ভিডিও শেয়ার করেন। প্রায়শই একে অপরের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore