Wednesday 28 October, 2026

For Advertisement

প্রখ্যাত সংগীতশিল্পী বিজয় কিচলু আর নেই

18 February, 2023 11:40:21

প্রখ্যাত সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলু আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যান এই শিল্পী।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, এ দিন সন্ধ্যায় শ্বাসকষ্টের অনেক সমস্যা শুরু হলে, দ্রুত তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। শিল্পীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা, কিন্তু শেষরক্ষা হয়নি।
১৯৩০ সালে উত্তরাখণ্ডের আলমোরায় জন্ম নেন পণ্ডিত বিজয় কিচলু। প্রথমে নাথুরাম শর্মার কাছে গানের তালিম নেন তিনি। এরপর মইনুদ্দিন দাগর ও আলিমুদ্দিন দাগরের শিষ্যত্ব গ্রহণ করেন। এ ছাড়া আগ্রা ঘরানার সংগীতেরও প্রশিক্ষণ নিয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী প্রাপ্ত এই প্রবীণ শিল্পী।

আইটিসি মিউজিক অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় কিচলু। প্রায় ২৫ বছর সেই অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি।সেই সঙ্গে সংগীত রিসার্চ অ্যাকাডেমিরও প্রতিষ্ঠাতা ছিলেন এই শিল্পী। বহু নতুন প্রতিভাকে গান গাওয়ার সুযোগ দিয়েছেন তিনি। এমনকি তাদের প্রশিক্ষণেও সহায়তা করেছেন বিজয় কিচলু।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore