Wednesday 28 October, 2026

For Advertisement

কাজী শুভ ও মিথিলার ‘ভালোবাসো যদি’

6 November, 2022 10:31:53

জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ও মিথিলা মিলনের দ্বৈত গান ‘ভালোবাসো যদি’। গানটি শ্রোতাদের কাছে এলো মিউজিক ভিডিও হয়ে। এতে অভিনয় করেছেন তন্ময় ও চিত্রালী।

nagad-300-250
ম্যাক্সব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে শনিবার। রবিউল ইসলাম জিবনের কথায় গানটির সুর করেছে কাজি শুভ ও সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

কাজী শুভ বলেন, বেশ সুন্দর কথা, সুরের একটি গান। আমার গাইতেও বেশ ভালো লেগেছ। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।

মিথিলা বলেন, কাজী শুভ ভাইয়ের সঙ্গে ডুয়েট গান। আমার আমার প্রথম কাজ। গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। কথা, সুর ও সংগীত-সব মিলিয়ে শ্রোতাদের গানটি ভালো লাগবে বলেই আশা রাখি।

সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘ভালোবাসো যদি’ রোমান্টিক একটি গান। চেষ্টা করেছি গানটিকে ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি, সবারই ভালো লাগবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore