Tuesday 18 August, 2026

For Advertisement

কেটে ফেলা হয়েছে গায়ক আকবরের পা

17 October, 2022 12:32:17

কণ্ঠশিল্পী আকবরের একটি পা কেটে ফেলতে হয়েছে। বহু চেষ্টা করেও পা বাঁচানো যায়নি।

রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আকবর। কয়েক বছর ধরে নানা রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।

শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে আকবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি গেয়ে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে জনপ্রিয় হয়ে উঠেন আকবর।
এর আগে যশোরে রিকশা চালাতেন আকবর। সেখানে বিভিন্ন স্টেজ শোতে গাইতেন আকবর।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore