Wednesday 28 October, 2026
For Advertisement
পরিচালক কাজল আরেফিন আর নেই
20 July, 2022 11:14:38
আশির দশকে সাড়া জাগানো সিনেমা “সুরুজ মিয়া”-র পরিচালক কাজল আরেফিন মারা গেছেন। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজল আরেফিন।
১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন তিনি। এবার তিনি পাড়ি জমালেন পরপারে।
প্রসঙ্গত, আশির দশকে কাজল আরেফিনের পরিচালনায় ‘সুরুজ মিয়া’ সিনেমাটি সারাদেশে সাড়া ফেলেছিল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান। এতে তার সঙ্গী ছিলেন নায়িকা রোজিনা। এ ছাড়াও অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore