Friday 16 October, 2026

For Advertisement

১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা

10 April, 2021 5:24:29

এবারের অমর একুশে বইমেলা শেষ হবে ১২ এপ্রিল তারিখে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ শনিবার এ ঘোষণা দিয়েছেন। সূত্রে জানা যায়, ১৪ তারিখ থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন ঘোষণার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা মহামারির কারণে এবার ‘অমর একুশে বইমেলা’র ৩৭তম আসর ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হয় গত ১৮ মার্চ। ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে মেলা। অন্যান্য দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। এই মেলা চলার কথা ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করবে সরকার।

এছাড়া গত রোববার গতকাল দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মেলার সময়সীমা ৫ ঘণ্টা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলছে। আজ শনিবার মেলা শেষ হওয়ার কথা জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

এর আগে করোনামহামারির কারণে বইমেলা প্রায় দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়। যদিও এর আগে একুশে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার কথা উঠেছিল। পরে অনিশ্চয়তা কাটিয়ে উদ্বোধন করা হয় ৩৭তম অমর একুশে বইমেলার। গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গ, শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছিল। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এখন সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়। গত সোমবার থেকে সাতদিনের বিধি-নিষেধ আরোপ করা হয়। কিন্তু বইমেলা বন্ধ করা হয়নি। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একুশে বইমেলা চলছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore