For Advertisement
গীতিকার কে জি মোস্তফা আর নেই
প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক কে জি মুস্তাফা মারা গেছেন। রবিবার (৮ মে) রাত ৮টায় রাজধানীর আজিমপুরে নিজ বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার ৮৪ বছর হয়েছিল। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
‘তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কে জি মুস্তাফা। তিনি জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য। সোমবার (৯ মে) বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।
কে জি মোস্তফার জন্ম ১৯৩৭ সালের ১ জুলাই, নোয়াখালীর বেগমগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে তার হাতেখড়ি দৈনিক ইত্তেহাদে। এরপর বেশ কিছু সংবাদপত্রে কাজ করেছেন তিনি। ১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তার লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মুস্তাফার সিনেমার গানগুলো খুবই জনপ্রিয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore