For Advertisement
একযুগ পর নতুন গান নিয়ে আসছে জেমস
বাংলাদেশের একমাত্র রকস্টার জেমস। দেশের ব্যান্ড মিউজের অবিস্মরণীয় এক উন্মাদনার নাম জেমস। কিংবদন্তি এই সংগীতশিল্পী দীর্ঘ ১২ বছর ধরে নতুন কোনো গান করেননি। সিনেমায় প্লেব্যাক করেছিলেন বটে। তবে ভক্তদের কাছে জেমস মানে তো সেই চিরচেনা অডিও-মৌলিক গান। অবশেষে এই অপেক্ষার অবসানও হচ্ছে। একযুগ পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন নগন বাউল জেমস।
ঈদ উপলক্ষে চাঁদ রাতে প্রকাশ করা হচ্ছে এই গান। জেমসের ভাষ্য, ‘আমাকে যারা ভালোবাসেন, আমার গান যারা মাঠে-ময়দানে শুনতে যান তাদের জন্যই এই গান। গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুরও জেমসের। তথ্যটি আগে জানানো হলেও প্রকাশ করা হয়নি গানটির শিরোনাম কি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হলো সেটিও। সেখানে জানানো হলো গানের শিরোনাম‘আই লাভ ইউ’।
গানটি নিয়ে জেমস বললেন, বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।
জানা গেছে, ‘আই লাভ ইউ’ গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে জেমস নিজেই পারফর্ম করেছেন। মিউজিক ভিডিওসহ গানটি চাঁদরাতে বসুন্ধরা ডিজিটাল নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। জেমস জানিয়েছেন, এটি কেবল সূচনা। সামনে আরও কয়েকটি গান প্রকাশ হবে। এরপর সবগুলো মিলিয়ে অ্যালবাম আকারেও প্রকাশ করা হবে। তাই জেমস ভক্তদের এবারের ঈদ কয়েকগুণ বেশি আনন্দময় হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore