Wednesday 19 August, 2026

For Advertisement

নির্মাতা তমিজ উদ্দীন রিজভী আর নেই

26 April, 2022 11:34:59

চলচ্চিত্র নির্মাতা তমিজ উদ্দীন রিজভী মারা গেছেন। সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর রাশমনো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, রিজভী ভাই অসুস্থ ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। এবার সবাইকে ছেড়ে চলে গেলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তমিজ উদ্দীন, কবরী, শাবানা, জসিম ও সালমান শাহ’র মতো তারকারা নিয়ে ছবি নির্মাণ করেছেন। আশা ভালোবাসা, ছোট মা, জিদ্দি, জবাবদিহি, জেলের মেয়ে,ও আশীর্বাদ’র মতো সিনেমা তিনি উপহার দিয়েছিলেন। জানা যায়, আজ (২৬ এপ্রিল) বাদ জোহর নারায়ণগঞ্জে জানাজা শেষে তমিজ উদ্দীন রিজভীর দাফন করা হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore