For Advertisement
ঢাকাস্থ নজরুলিয়ানদের ইফতার ও পুনর্মিলনী
ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ৬০ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এসব সাবেক শিক্ষার্থীরা এক সঙ্গে হওয়ায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল।
আজ শনিবার রাজধানীর ধানমণ্ডির কেবি স্কয়ারে এই পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠিত হয়।পুনর্মিলনীতে এসব সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন ক্যাম্পাসের হারানো স্মৃতি। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল এসব সাবেক শিক্ষার্থীর। ক্যাম্পাসের ছোট-বড় ভাই-বোনদের একসঙ্গে পেয়ে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখতে ছিল অনেক কসরত। এই মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি হয়।
অনুভূতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত এম্বাসির অর্থনীতি বিশ্লেষক লালন আলতাপ কালের কণ্ঠকে বলেন, ‘একই শহরে বসবাস করলেও ব্যস্ততার কারণে যোগাযোগ না থাকায় পরিচিত মুখগুলো হারিয়ে যাচ্ছিল। ক্যাম্পাসের পরিচিতমুখগুলো একসঙ্গে পেয়ে আনন্দ আর ধরে রাখতে পারছি না, বিশ্ববিদ্যালয় জীবনের সেই রঙিন দিনগুলো বারবার মনে পড়ছে। ‘
সাবেক শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর (রিসার্চ) তৌহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এই ইফতার ও পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। বিশ্ববিদ্যালয় জীবনের পুরনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনে হচ্ছে ক্যাম্পাস জীবনে চলে এসেছি। তাই ক্যাম্পাস জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে। ’
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore