Wednesday 28 October, 2026
For Advertisement
বইমেলায় প্রবেশে দেখাতে হবে টিকার সনদ
21 January, 2022 9:52:14
বই মেলায় ঢুকতে ক্রেতা-দর্শনার্থী ও বিক্রেতাদের টিকার সনদ দেখাতে হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানান তিনি।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘বইমেলায় আসতে সবাইকে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে। প্রকাশক, পাঠক ও বই বিক্রেতাসহ সবাইকে টিকার সনদ দেখাতে হবে।’
এদিকে বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় নিয়ে আসতে বাংলা একাডেমি প্রাঙ্গণে টিকা গ্রহণের বিশেষ বুথ বসানো হচ্ছে ।
দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবার বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore