Tuesday 18 August, 2026

For Advertisement

একুশে বইমেলা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি!

16 January, 2022 5:10:14

পহেলা ফেব্রুয়ারিতে প্রতি বছর অমর একুশে বইমেলা হয়ে থাকে। করোনা কারণে গত বছর বইমেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবারের অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। চলমান করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পিছিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা জানান, ‘অফিশিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। অফিশিয়াল চিঠি হাতে পাওয়ার পর এই বিষয়ে সবাইকে আমাদের বক্তব্য জানাবো।’ তিনি আরও বলেন,‘আমাদের মেলা আয়োজনের প্রস্তুতি চলমান রাখতে বলা হয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore