Wednesday 28 October, 2026

For Advertisement

চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

11 January, 2022 10:38:08

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা চাষী নজরুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী ১১ জানুয়ারি, মঙ্গলবার। ২০১৫ সালের এই দিনে মারা যান দেশীয় চলচ্চিত্রের ‘ওরা ১১ জন’খ্যাত এই পরিচালক।

চাষী নজরুল ইসলামের জন্ম ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে। তিনি মা-বাবার জ্যেষ্ঠ পুত্র। তার বাবা মোসলেহ উদ্দিন আহম্মদ ছিলেন ভারতের বিহারে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির ইঞ্জিনিয়ার। তার পূর্বপুরুষরা ছিলেন লস্কর বংশের।

চাষীর নাম রেখেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। তার সঙ্গে রাজনীতি করতেন চাষী নজরুলের মামা চাষী ইমাম উদ্দিন। একদিন ফজলুল হককে একটা নাম দিতে বলা হলে তিনি চাষী ইমাম উদ্দিনের ‘চাষী’, আর কাজী নজরুল ইসলামের ‘নজরুল ইসলাম’ মিলিয়ে নাম দিয়েছিলেন ‘চাষী নজরুল ইসলাম’।

স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর মধ্য দিয়ে তার পরিচালক হিসেবে অভিষেক ঘটে। চাষী নজরুল ইসলাম পরিচালিত সেরা চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘ওরা ১১ জন’, ‘হাছন রাজা’, ‘সংগ্রাম’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘দেবদাস’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’, ‘শাস্তি’ ইত্যাদি। জীবদ্দশায় তিনি ৩০টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে একুশে পদক, ১৯৮৬ ও ১৯৯৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক কলাকার পুরস্কার, শের-ই-বাংলা স্মৃতি পুরস্কার, স্যার জগদীশচন্দ্র বসু স্বর্ণপদক, জহির রায়হান স্বর্ণপদকসহ বহু পুরস্কার লাভ করেন চাষী নজরুল ইসলাম।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore