Wednesday 28 October, 2026

For Advertisement

চলে গেলেন অভিনেতা-নাট্যকার কায়েস চৌধুরী

22 October, 2021 11:21:33

নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিনয় শিল্পী সংঘের সেক্রেটারি আহসান হাবিব নাসিম তার মৃত্যুর খবর যুগান্তরকে নিশ্চিত করে জানান, কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ইবনে সিনায় ডায়ালাইসিস করাতে যান তিনি।

তার জানাজা ও দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন আহসান হাবিব নাসিম

দীর্ঘদিন ধরেই অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। অভিনয়ের পাশাপাশি একজন নির্মাতা ও নাট্যকার হিসেবেও অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore