Wednesday 28 October, 2026

For Advertisement

মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ

30 September, 2021 12:55:21

জনপ্রিয় কণ্ঠমিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের পরিবার সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন উজালা বেগম। চলতি বছরের এপ্রিলে মাযের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে গিয়েছিলেন গায়িকা-সাংসদ মমতাজ। কিছুটা সুস্থও হয়েছিলেন তিনি।

কিন্তু বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে গেলেন মমতাজ বেগমের মা। গায়িকা জানিয়েছেন, আজই উজালা বেগমের দাফন সম্পন্ন হবে। মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।

এর আগে বাবা মধু বয়াতীকে হারান মমতাজ বেগম। এই গায়িকার দুই ভাই রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore