Wednesday 28 October, 2026

For Advertisement

দিলীপ কুমার আইসিইউতে

1 July, 2021 6:31:40

আবারও অসুস্থ বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হলেও দিলীপ কুমারের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে এই খবর গণমাধ্যমকে জানানো হয়।

অভিনেতার পরিবার জানিয়েছে, মঙ্গলবার রাতে শ্বাসকষ্টের সমস্যার জন্য দিলীপ কুমারকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নন কোভিড ওয়ার্ডে রয়েছেন। তবে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখার জন্য অভিনেতাকে আইসিইউতে রাখা হয়েছে। প্রবীণ এই তারকার অবস্থা এখন স্থিতিশীল।

গত ৬ জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। সে সময় তার ফুসফুসে পানি জমেছিল। তবে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। তখন পাঁচদিন হাসপাতালে রাখার পর কিছুটা সুস্থ হতেই ছেড়ে দেয়া হয় অভিনেতাকে।

কয়েক দিন না যেতে আবার নতুন করে শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল দিলীপ কুমারকে। যদিও অভিনেতার স্ত্রী সায়রা বানুর তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রেস বিবৃতি দেয়া হয়নি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore