Thursday 19 November, 2026

For Advertisement

রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

15 June, 2021 11:20:28

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এর আগে গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুইজন ও নওগাঁর একজনের করোনা পজিটিভ ছিল।

এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে রোগী উপসর্গ নিয়ে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জের মৃত আরেকজনের করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও তিনি শ্বাসকষ্ট নিয়ে করোনা ইউনিটে ছিলেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩২৫ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৮ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭৩টি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore