Saturday 30 May, 2026

For Advertisement

নোয়াখালীতে লকডাউন বাড়ল আরও ৭দিন

10 June, 2021 10:53:44

করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এ দফায় সিএনজি ও অটোরিকশাসহ সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ জুন থেকে এলাকাগুলোতে ৭ দিনের লকডাউন শুরু হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, করোনা সংক্রমণ বাড়ার কারণে চলমান লকডাউনের সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৮ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

এ সময় সব ধরনের গণপরিবহন ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার বাস চৌমুহনী চৌরাস্তা অতিক্রম করতে পারবে না। লকডাউনকৃত এলাকাগুলোতে ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল।

হোটেলে বসে খাবার খাওয়া যাবে না। জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর কাজে নিয়োজিত পরিবহন এবং যানবাহনের পরিসেবা চালু থাকবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore