Wednesday 29 July, 2026

For Advertisement

চুয়াডাঙ্গার ৭ গ্রাম লকডাউন

3 June, 2021 11:53:10

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হঠাৎ বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্তদের মধ্যে অধিকাংশের বাড়ি দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়ন এলাকায়। এ ইউনিয়নের সীমান্তবর্তী ৭ টি গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
এছাড়া সংক্রমিত এলাকায় করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে একদিনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের মধ্যে ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। একইসাথে দেশের বৃহত চুল প্রক্রিয়াজতকরণ কেন্দ্রগুলোকে একমাসের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২ জুন) বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৭টি গ্রাম পর্যায়ক্রমে লকডাউনের আওতায় আনা হয়। এসময় ওই গ্রামের প্রবেশ ও বাহির পথগুলোতে বাঁশ এবং গাছের গুড়ি বেঁধে দেয়া হয়। এছাড়া ভারত সীমান্তবর্তী হওয়ায় ওই ইউনিয়নের হরিরামপুর ও শিবনগর গ্রামের সাধারণ মানুষকে করোনা পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। সকাল থেকে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। দিনভর পরীক্ষায় ১২৪ জনের মধ্যে ২৪ নারী পুরুষ করোনা শনাক্ত হয়েছেন।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, গত এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন এ ইউনিয়নের ৭টি গ্রাম লকডাউন করেছে। গ্রামগুলো হলো, শিবনগর, হরিরামপুর, জাহাজপোতা, মুন্সিপুর, কুতুবপুর, পীরপুরকুল্লা ও হুদাপাড়া। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ৭ গ্রামের বাসিন্দা কেউ বাড়ির বাইরে যেতে পারবেনা। সেইসাথে বহিরাগত কেউ ওইসব গ্রামে প্রবেশ করতে পারবে না।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান জানান, গত এক সপ্তাহের ব্যবধানে সীমান্তবর্তী এলাকায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ৭টি গ্রাম লকডাউন করা হয়েছে। সেই সাথে ওই এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে, যেখানে সংক্রমিত এলাকার লোকজন গ্রামেই তাদের নমুনা পরীক্ষা করতে পারবেন। এ কার্যক্রমের প্রথম দিনেই সংক্রমিত দুটি গ্রামের ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ২৪ জন করোনা শনাক্ত হয়েছেন। একই সাথে কার্পাসডাঙ্গা এলাকায় চুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলো এক মাসের জন্য বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore