For Advertisement
চারটি নতুন শর্তে রাজশাহীতে আবারো লকডাউন
রাজশাহীতে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ফলে চারটি নতুন শর্ত জারি করে আবারও চলমান লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজশাহীর জেলা প্রশাসন। আজ বুধবার (২ জুন) এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। চারটি শর্তের মধ্যে রয়েছে- ১. সন্ধ্যা ৭ টার পর সকল প্রকারের দোকানপাট বন্ধ, ২. সন্ধ্যার পর জনসাধারণের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা, ৩. সব ধরনের গণজমায়েত ও জনসমাবেশ নিষিদ্ধ ৪. সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ।
সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাজশাহীতে ১ হাজার ৫২৫ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১ হাজার ৪১৯ জনই ছিলেন রাজশাহী মহানগর এলাকায়। বাকি ১০৬ জন ছিলেন জেলার নয় উপজেলায়। সোমবার রাজশাহীতে নমুনা পরীক্ষায় সংক্রমণের হার পাওয়া গেছে ৪৮ দশমিক ৯১ শতাংশ।
দেশে করোনায় কমেছে মৃত্যের সংখ্যা, বেড়েছে আক্রান্ত: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে। বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৭৬৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ২০ হাজার ২৫৯ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ। এর আগে মঙ্গলবার (০১ জুন) দেশে করোনায় ৪১ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৭৬৫ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।
কোভিডে বিশ্বজুড়ে আক্রান্ত-মৃত্যু বেড়েছে: মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি হু হু করে ফের বেড়েই চলছে। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ ৭৫ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১৯ লাখেরও বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (০২ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও সাড়ে ১০ হাজার ৩৪৪ মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২০১ জন। আর গতকাল মঙ্গলবার বিশ্বে মারা যান ৭ হাজার ৯৬৯ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৬৬ হাজার ৪০০ মানুষ। ফলে গতকালের তুলনায় নতুন মৃত্যু ২ হাজারেরও বেশি বেড়েছে এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৭৫ হাজার ৫০৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫৭৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৪৩৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৮৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১১৪ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৫৭২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৩১২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৭৭ হাজার ১৭২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৬৬২ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৫৬ হাজার ৬১৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ৬৫৬ জন।
এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম, যেখানে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৬০ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore