Thursday 19 November, 2026

For Advertisement

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

1 June, 2021 5:20:49

ঝড়ো বাতাসসহ বৈরী আবহাওয়া বিরাজ করায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ( বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১ জুন) সকাল ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে সকাল সাড়ে ৯টার দিকে ঝোড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে ওঠে। এ কারণে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, লঞ্চ বন্ধ থাকায় ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেকে ফেরিতে পার হচ্ছে। আবার অনেকে আবহাওয়া স্বাভাবিক হবার অপেক্ষায় আছে। ঝোড়ো বাতাস থেমে গেলে লঞ্চ চলাচল আবার স্বাভাবিক হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore