Thursday 19 November, 2026

For Advertisement

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা

19 June, 2026 6:04:02

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের পুরাতন দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে দানের অর্থ সংগ্রহের জন্য নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, মাজার কর্তৃপক্ষকে অবহিত করেই পুরাতন দানবাক্সগুলো সিলগালা করা হয়েছে এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

তবে মাজার সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে মাজারের কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় মাজার ও প্রশাসনের অবস্থান নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore