Friday 28 August, 2026

For Advertisement

সিলেটে ছুরিকাঘাতে চীনা নাগরিক নিহত

18 May, 2021 5:35:28

সিলেটে সহকর্মীর ছুরিকাঘাতে উই ওয়েল টাও (৪০) নামের এক চায়না নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন পাঠানটুলাস্থ নিবাস-বি-১১-৯নং বাসায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর ১টায় কোতোয়ালি থানা পুলিশ ও পিবিআই সিলেটের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসময় হামলাকারী সানক্সিকে (৪৮) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তারা দুজনই ওই বাসার ৫ম তলায় বসবাস করে আসছেন।

কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, পাঠানটুলার ওই বাসায় থেকে তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সবাই কাজে চলে যান। এরপর ৫ম তলার ৭নং ফ্লাটে মারামারির শব্দ শুনতে পান অন্যরা। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এছাড়া অন্য এক চায়না নাগরিকের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ফ্লাট থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore