Thursday 25 June, 2026

For Advertisement

বিরামহীন ভাবে চলছে ১৮ ফেরি, শিমুলিয়ায় রাজধানীমুখী যাত্রীদের ভীর

18 May, 2021 11:11:11

দক্ষিনাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া প্রান্তে রাজধানীমুখী ঈদ ফেরত যাত্রীদের ভীড় দেখা গেছে। মঙ্গলবার সকালে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি গুলোতে যানবাহনের চাইতে যাত্রীদের উপস্থিত ছিলো বেশী। তবে সকাল থেকে এই নৌরুটে ১৮ টি ফেরি চলাচল করছে বিরামহীন ভাবে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, অন্যান্য নৌযান বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট থেকে কর্মস্থলে ফেরত যাত্রীদের ভীড় লক্ষকরা গেছে ফেরি গুলোতে। এদিকে কিছু মানুষ যারা ঈদের আগে বাড়িতে যেতে পারেনি, তারাও আজ বাড়িতে যাচ্ছে।তবে অনেকগুলি ফেরি খালি বাংলাবাজার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বিডি২৪লাইভকে বলেন, পর্যাপ্ত ফেরি থাকায় কোন যানবাহন কিংবা যাত্রীদের শিমুলিয়া প্রান্তে এসে অপেক্ষায় থাকতে হচ্ছে না। তার বিভিন্নভাবে সিএনজি, অটোরিক্সা কিংবা মোটরসাইকেল যোগে ভেঙ্গে ভেঙ্গে এলেও নির্বিঘ্নে ফেরি পার হয়ে বাংলাবাজার যেতে পারছে। পাশাপাশি বাংলাবাজার থেকে যারা আসছে তার ছোট ছোট যানবাহন রাজধানীর চলে যেতে পারছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore