Saturday 15 August, 2026

For Advertisement

মা ইলিশ রক্ষায় মেঘনায় আজ রাত থেকে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

3 October, 2025 7:00:05

জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আজ শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে টানা ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই সময়ে শুধু মাছ ধরা নয়, সারাদেশে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে। আইন অমান্যকারীদের জেল-জরিমানাসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে হবে।

রামগতির সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শৌরভ-উজ-জামান জানান, প্রজনন মৌসুমে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে মেঘনা নদীসহ দেশের চারটি প্রধান প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। আশ্বিনের ভরা পূর্ণিমায় সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ মৌলভীর চর, ঢালচর, সৈয়দ আওলিয়া ও লতা চাপালি পয়েন্টে এসে ডিম ছাড়ে। এ সময় নদীতে কঠোর নজরদারি চালানো হবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে। নিয়ম ভাঙলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাছ ঘাট ও জেলে পল্লীতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, লিফলেট ও পোস্টার বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, মাছ ধরা বন্ধ রাখায় যাতে জেলেরা কষ্টে না পড়েন। এজন্য প্রতি নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়া অসাধু ব্যবসায়ীরা যাতে বরফ ব্যবহার করে ইলিশ সংরক্ষণ না করতে পারেন, সেজন্য উপজেলার ২৩টি বরফ কলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore