Saturday 15 August, 2026

For Advertisement

কক্সবাজারের চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা

2 August, 2025 12:36:18

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর আজমনগরে মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লক আজমনগর স্কুলের সামনে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত সুহায়েত বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মগনামা পাড়া এলাকার নুরুল আজিজের ছেলে।
জানা যায়, সড়কের পাশে সুহায়েত একা দাঁড়িয়েছিল। হঠাৎ একটি অটোরিকশা থেকে তাকে গুলি করা হয়। গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। কেন এই ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore