Sunday 31 May, 2026

For Advertisement

হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রীসহ ট্রলারডুবি

31 May, 2025 7:26:01

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে জনতা ঘাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

শনিবার বিকালে মেঘনা নদীর ভাসানচর-জনতা বাজার ঘাট রুটের করিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকালে ভাসানচর থেকে জনতা বাজারের উদ্দেশে ছেড়ে আসে একটি যাত্রীবাহী ট্রলার। যেখানে ২২ জন সাধারণ যাত্রী ছাড়াও ৬ জন রোহিঙ্গা, তিনজন পুলিশ সদস্য, চারজন আনসার সদস্য ও ট্রলারের চারজন লোক রয়েছে। এসময় ডুবে যাওয়া ট্রলারের পাশে থাকা মাছ ধরার একটি ট্রলার কয়েকজনকে উদ্ধার করে। তবে এ পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে তা এখনও জানা যায়নি।

জনতা বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহীদ জানান বলেন, ঘটনায় এ পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে তা জানা যায়নি। উদ্ধারকৃত ট্রলারটি ঘাটে আসলে বিস্তারিত জানা যাবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore