For Advertisement
১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল। এর আগে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীতে আটকা ৬টি ফেরিসহ প্রায় ১০৫টি যানবাহন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শুরু হয় ফেরি চলাচল।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২টা থেকে কুয়াশার কারণে বন্ধ হয় ফেরি চলাচল। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। বাড়তে থাকে যাত্রীদের ভোগান্তি।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকেই নৌ-রুটে ফেরি চলাচলে বিঘ্ন দেখা দেয়। রাত ১১টার পর কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এ সময় চ্যানেল এবং বিকন বাতি কিছুই দেখা যাচ্ছিল না। নৌপথের মার্কিং পয়েন্টও অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ১২টার দিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore