Saturday 15 August, 2026

For Advertisement

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

24 January, 2025 6:45:45

চট্টগ্রামের রাউজানে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্বাস (৩৫) নামের আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার দুপুর ১টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আছদ আলী মাতুব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই মো.দিদার জানান, জাহাঙ্গীর আলম নামাজ পড়ার উদ্দেশে ম্যানেজার আব্বাসকে সঙ্গে নিয়ে মোটরবাইক যোগে বাড়ি ফিরছিলেন। আছদ আলী মাতব্বর পাড়ায় পৌঁছালে (আনুমানিক দুপুর ১টার দিকে) অজ্ঞাত লোক তাদের উদ্দেশে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন জাহাঙ্গীর। তার সঙ্গে থাকা আব্বাসও মাথায় গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নগরীর এভার কেয়ারে হাসপাতালে নিয়ে যান। সেখানে এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের কয়েকটি দল কাজ করছে। তবে লাশ এখনো নগরীর এভারকেয়ার হাসপাতালে আছে। সেখান থেকে মর্গে পাঠানো হবে। তবে, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যবসায়ী ও দানবীর নোয়াপাড়া নিরামিষ পাড়ার মরহুম আবু সৈয়দের বড় ছেলে। তিনি নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ও নগরীর খাতুগঞ্জের শুটকির আড়তদার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore