Thursday 19 November, 2026

For Advertisement

রোহিঙ্গা শিবিরেবাবা-মেয়েসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

11 May, 2021 4:01:27

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে বজ্রপাতে বাবা-মেয়েসহ তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) সকালে তারা মারা যান বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক- এল/১৮ এর ফকির আহমেদের ছেলে মোঃ আবুল কালাম (৫৬), তার সাত বছরের মেয়েসন্তান উম্মে হাবিবা ও ক্যাম্প-১১ এর হোসেন আহমেদের মেয়ে ঐশি (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পসহ আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতও হয়। বজ্রপাতে বালুখালী ক্যাম্পের নিজ শেল্টারের সামনে বাবা-মেয়ে বিদ্যুৎপৃষ্ট হলে স্থানীয় রোহিঙ্গারা নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময় প্বার্শবর্তী আরেক রোহিঙ্গা কিশোরী বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বাবা-মেয়ে ও একজন কিশোরীসহ বজ্রপাতে তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore