For Advertisement
কৃষক লীগ নেতা সেই কানুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের বিচার ও কৃষক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেফতারের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজ’।
বুধবার বিকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বর্পূণ স্থান প্রদক্ষিণ শেষে চৌদ্দগ্রামের হায়দার শপিং কমপ্লেক্সর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার গণভ্যুত্থানে জুলাই-আগস্ট হত্যাণ্ডের বিচারের দাবিতে এ বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তরা বলেন, আব্দুল হাই কানু হত্যাসহ ৯টি মামলার আসামি। এখনো প্রশাসন তাকে গ্রেফতার করছে না। একটি জুতার মালার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হাই কানু দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। কানু মুক্তিযোদ্ধার প্রেরণাকে কেন্দ্র করে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন।
কানুকে দ্রুত গ্রেফতার করার জোর দাবি জানিয়ে তারা বলেন, কানুর ঘটনাকে পুঁজি করে একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। ছাত্র-জনতা তা হতে দেবে না।
এ সময় কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মামুন মজুমদার, সদস্য জাহিদুল ইসলাম, নাসিম মিয়াজি, আবুল হাসনাত সিয়ামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বর্পূণ স্থান প্রদক্ষিণ শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ রিকশা লীগ, আনসার লীগ হয়ে আসে। এবার এসেছে তারা কানু লীগ হয়ে।
উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা ঘোষণা দিয়েছিলেন, জুলাই-আগস্টের ছাত্র হত্যার বিচার দ্রুত শেষ করবেন। আমরা এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। দ্রুত ফ্যাসিবাদিদের বিচারের কাজ শেষ করতে হবে।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি পদে আছেন আবদুল হাই কানু। তিনি লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এলাকাবাসীর ওপর নির্যাতনের অভিযোগ আছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore