Thursday 19 November, 2026

For Advertisement

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

11 June, 2024 11:15:13

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর (রাজবাড়ি) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লক্ষ ৫৫ হাজার ৫৬৬ টাকা টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। ওই সম্পদসহ অবৈধ উৎস হতে ৫৯ লক্ষ ৭৪ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১ লক্ষ ৮১ হাজার ২১৪ টাকার সি. সি ঋণ পরিশোধ হওয়া সত্ত্বেও তা সম্পদ বিবরণীতে উল্লেখপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করেন।

এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের (রাজবাড়ি) রবিবার (৯ জুন) (মামলা নং-০১) দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের ২০১৯ সালের ১৮ নভেম্বর ই/আর নং-৬০/২০১৯ অনুসন্ধান শেষে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে ৪৯ লক্ষ ৬৩ হাজার ৯০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারীর সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়। তার প্রেক্ষিতে নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি হলে তিনি গত ২০২১ সালের ১৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন।

এতে তিনি ৩২ লক্ষ ৫৫ হাজার ৫৬৬ টাকা টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদানসহ ১১ লক্ষ ৮১ হাজার ২১৪ টাকার সি.সি ঋণ পরিশোধের বিষয়েও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করেন।

সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore